নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর সদ্য নিযুক্ত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’, ‘ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই’সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখেন শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে তারা ডুয়েটের মেইন গেট সংলগ্ন ঢাকা শিমুলতলী সড়কে অবস্থান নিয়ে সমাবেশ করে। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে দু’পাশে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি।

তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেয়া প্রয়োজন। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এ জন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান। উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে টানা ২য় দিনে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন