অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারের উদ্যোগ

ফন্ট সাইজ:

১৯৭৮ সালে নির্মিত যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যাবিশিষ্ট ভবনটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) কর্তৃক পুরাতন এই দ্বিতল ভবন সংস্কারের জন্য ইজিপি’র মাধ্যমে ঠিকাদার নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। তাই সংস্কার কাজ চলাকালীন সময় পুরাতন ভবনে রোগী ভর্তি রাখা নিরাপদ নয় মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি প্রদান করেছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, প্রায় ৫০ বছর পূর্বে নির্মিত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ শয্যার দ্বিতল ভবনটি ঝুঁকিপূর্ণ।

পলেস্তারা খসে পড়ছে, নষ্ট হয়ে পড়েছে পানি ও বৈদ্যুতিক লাইনসহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডে চিকিৎসা দেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বারবার সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়।

তিনি বলেন, সম্প্রতি নির্বাহী প্রকৌশলী (এইচইডি) কর্তৃক ভবন সংস্কার কাজের জন্য ইজিপি’র মাধ্যমে মেসার্স আতিক এন্টারপ্রাইজ নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়েছে।
৭১ লাখ টাকা ব্যয়ে ভবন সংস্কারের কাজ আগামী সপ্তাহ থেকে শুরু করবে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন