‘জামালপুরকে ব্যতিক্রমী জেলা হিসেবে গড়ে তুলতে চাই’

ফন্ট সাইজ:

নদীভাঙন আর পিছিয়ে পড়া জামালপুরকে আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। তিনি বলেন, জামালপুরকে এমন একটি ব্যতিক্রমী জেলা হিসেবে গড়ে তুলবো, যেটিকে অন্য জেলার মানুষ অনুসরণ করবে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদরের দিগপাইতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কৃষি, শিক্ষা, নকশীকাঁথা এবং শিল্প খাতে কাজ করে মানুষের জীবনমান উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। গতকাল ঢাকা থেকে টাঙ্গাইল, দিগপাইত হয়ে তিনি জামালপুর শহরের বকুলতলায় পর্যন্ত পথসভা করেন। এসময় বিভিন্নস্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি’র নেতাকর্মীরা। পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নবনির্বাচিত সংসদ সদস্য মনির এই সফরকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন