জামালপুরে অবৈধ ইটভাটার ফিক্সড চিমনি ধ্বংস জরিমানা ৩ লাখ টাকা

জামালপুরে অবৈধ ইটভাটার ফিক্সড চিমনি ধ্বংস জরিমানা ৩ লাখ টাকা

ফন্ট সাইজ:

জামালপুর শহরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার ফিক্সড চিমনি ধ্বংস করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে শহরের ডাকপাড়া চৌরাস্তা সংলগ্ন স্টার ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। এ কারণে ইটভাটার অবৈধ ফিক্সড চিমনী ভেঙে ফেলা হয় এবং ইটভাটা আইনে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি বলেন, জেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পরিচালিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে স্টার ব্রিকসে অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন