নেত্রকোণায় গাঁজাসহ আটক ১

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জব্বার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত আব্দুল জব্বার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত জহর আলীর ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি সূত্র জানায়, জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১০টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে আব্দুল জব্বারের বসতঘর ঘেরাও করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ঘরের উত্তর পাশের একটি কক্ষ থেকে কমলা রঙের সিনথেটিক ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন