সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের কাচিহারানিয়া এলাকার সবজির বাগান থেকে পুলিশ প্রায় ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাচিহারানিয়া গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে মিলন মণ্ডল (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর সবজি ক্ষেত থেকে গাছটি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন মণ্ডল পালিয়ে যায়।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জহিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে কাচিহারানিয়া এলাকায় অভিযান চালিয়ে মিলন মণ্ডলের সবজি ক্ষেতের মধ্যে থেকে প্রায় ১০ ফুট লম্বা জীবিত একটি গাঁজা গাছ জব্দ করে। এ সময় মিলন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মিলনের নামে দুইটা মাদক মামলা আছে।
