মহাখালীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ডিএমপি’র অভিযান

ফন্ট সাইজ:

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার বেলা এগারোটা থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালসহ আশপাশের এলাকার সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এই অভিযান শুরু করে ডিএমপি।

ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান এবং গুলশান ট্রাফিকের ডিসি মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে সড়কে অবৈধ পার্কিং করা অন্তত শতাধিক যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এ রুটে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ কার্যক্রম চালাচ্ছে তারা। সড়ক দখল করে কোনো যানবাহন রাখতে দেয়া হবে না। এই জন্য আইনের যথাযথ প্রয়োগ করবে পুলিশ। পাশাপাশি সড়কে অবৈধ পার্কিং ও দখল ঠেকাতে এই টার্মিনালের আশপাশে এআই ক্যামেরা বসানো হবে বলেও জানায় তারা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন