সিডনিতে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

সিডনিতে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার সিডনির মেরিল্যান্ডসে ছুরিকাঘাতে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে মেরিল্যান্ডস এলাকার একটি শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

পথচারীরা পুলিশকে খবর দেয় এবং খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকেরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনায় গুরুতর আহত তিনজনকে সাময়িক চিকিৎসা দেয়। এর মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। অন্য আহত দুজন ২২ বছর বয়সী একজন পুরুষ এবং ৪৭ বছর বয়সী একজন নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সুপারিন্টেডেন্ট গ্লাসার জানান, ঘটনার পর ওই এলাকার স্মিথ স্ট্রিটের কাছে একটি বাড়ির পেছন থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত ব্যক্তির ছোটখাটো অপরাধ এবং বেশ কয়েকটি মানসিক স্বাস্থ্যের ঘটনার জন্য পুলিশের কাছে তথ্য রয়েছে।’

পুলিশ সুপারিনটেনডেন্ট গ্লাসার বলেন, ‘পুলিশ মনে করছে এটি এলোমেলো আক্রমণ। যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে, তা ছিল প্রায় ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন