ফেনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

ফেনীতে নিজের নির্মাণাধীন ঘর থেকে বালিচাপা দেয়া অবস্থায় শিরিন আক্তার (৩৮) নামের এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা (পশ্চিম জের কাছাড়) গ্রামের নির্মাণাধীন বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাতেই পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। ওই গৃহবধূর স্বামী মোহাম্মদ মানিক দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। তার ২ ছেলে, ১ মেয়ে রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শিরিন আক্তার তার স্বামীর ক্রয়কৃত জমির পাশের ভাড়া বাসায় দীর্ঘ বছর যাবত বসবাস করতেন। পাশেই শিরিনের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছে।

মঙ্গলবার বিকাল থেকে ঘরে শিরিনকে না দেখতে পেয়ে সন্তানরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পরিবারের সদস্যরা সন্দেহের ভিত্তিতে বালু সরাতে শুরু করলে ভেতর থেকে শিরিনের মরদেহ উদ্ধার হয়। পরে ঘরের একটি কক্ষে বালুর নিচে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়। স্থানীয়রা জানায়, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় সন্তান জড়িত থাকতে পারে। তারা দুইজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে নির্মাণ শ্রমিক সাইফুল পলাতক রয়েছে। নিহতের ছেলে রাজু জানান, মঙ্গলবার বিকালে তার মাকে বাসায় না পেয়ে তাদের নতুন নির্মাণাধীন বাড়িতে খোঁজতে যান। সেখানে গিয়ে দেখেন সাইফুল নামের একজন শ্রমিক কাজ করছে, তাকে তার মায়ের বিষয় জানতে চাওয়া হলে সে দেখেননি বলে জানান।

পরে স্থানীয়দের দেয়া তথ্যে তার মায়ের মরদেহ বালুর নিচে দেখতে পান। ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন