কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৪। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৪ এবং র‌্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল যশোরের মণিরামপুর থানাধীন গাংলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মামলার এজাহার এবং গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভিকটিম আশুলিয়ার বাইপাইল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে এবং তার স্বামী গাজীপুরে একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করেন। কাজের সুবাদে বেশির ভাগ সময় স্বামী গাজীপুরে থাকায় ভিকটিম বাসায় একা থাকতেন। ফারুক বিভিন্ন সময় ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৪ই এপ্রিল ভিকটিম তার বাসায় অবস্থানকালে ফারুক অতর্কিতভাবে ভিকটিমের রুমে প্রবেশ করে কুপ্রস্তাব দেয়।

কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম মানসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখলেও ফারুক প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়েই আসছিল। একপর্যায়ে ভিকটিম ধর্ষণের ঘটনাটি উল্লেখ করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে মামলার পরপরই র‌্যাবের যৌথ আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন