বিদেশে পালানোর সময় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গৃহবধূকে ধর্ষণের মামলায় শাহ আজম ওরফে প্রান্ত (২৫) নামে এক যুবককে বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের পর বুধবার সকালে পাকুন্দিয়া থানায় নিয়ে আসা হয়।

অভিযুক্ত ধর্ষক শাহ আজম ওরফে প্রান্ত পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গ্রামের মতিন শাহ-এর ছেলে। সে পার্শ্ববর্তী মহিষবের গ্রামের বিশ্ব রাহে রাজ ভাণ্ডার দরবার শরীফের খাদেম। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শাহ আজম ওরফে প্রান্ত ওই গৃহবধূর চাচাতো দেবর। গৃহবধূর স্বামী সৌদি আরব প্রবাসী।

গত বছরের ৩১শে ডিসেম্বর ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্না করে দেয়ার কথা বলে প্রান্ত গৃহবধূকে নিজের ঘরে ডেকে নেয়। পরে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে প্রান্ত গৃহবধূকে আরও একাধিকবার ধর্ষণ করে। ঘটনা প্রকাশ করলে সংসার ভেঙে যাবে এবং সামাজিকভাবে অপমানের মুখে পড়তে হবে- এমন ভয় দেখানোর কারণে গৃহবধূ দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য হন। কোনো উপায় না পেয়ে গত ২৭শে মার্চ গৃহবধূ নিজে বাদী হয়ে শাহ আজম ওরফে প্রান্তকে আসামি করে পাকুন্দিয়া থানায় ধর্ষণ মামলা করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন