প্রতারণার মামলায় খুলনা বিএমএ সভাপতি কারাগারে

ফন্ট সাইজ:

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ বাহারুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, মেসার্স লুবনা জাহান কর্তৃক দায়েরকৃত মামলায় তদন্তকারী সংস্থা পিবিআই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা আদালতকে অবহিত করে।

এর প্রেক্ষিতে মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে। মামলায় অভিযোগ করা হয়, আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে এবং ভুক্তভোগীকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ডা. বাহারের বিরুদ্ধে তার পরিবার ও আত্মীয়-স্বজনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার মধ্যে প্রতারণা, আর্থিক অনিয়ম এবং পারিবারিক বিরোধ সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ডা. বাহারের আইনজীবীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালত সূত্র জানায়, মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে। স্থানীয় মহলে এ ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন