সাংবাদিকদের সামনে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি তুলে ধরলো জেলা তথ্য অফিস

সাংবাদিকদের সামনে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি তুলে ধরলো জেলা তথ্য অফিস

ফন্ট সাইজ:

সংবাদ সম্মেলনে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের (১৭ই ফেব্রুয়ারি থেকে ১১ই মে ২০২৬) কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। সারা দেশের ন্যায় বগুড়াতেও এই কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে তথ্যচিত্র তুলে ধরেন বগুড়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মাহফুজার রহমান।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৮০ দিনে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ১ হাজার ২৯টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা সম্পন্ন হয়েছে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ২০২টি নারী সমাবেশ এবং ১১ হাজার ৬০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তথ্য সরবরাহের জন্য ৩ হাজার ২৪৮ ইউনিট সড়ক প্রচার ও মাইকিং কার্যক্রম চালানো হয়েছে।

ডিজিটাল মাধ্যমে সরকারের কার্যক্রম প্রচারের লক্ষ্যে ২ হাজার ৩১৬টি অনলাইন প্রচার এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ৩৪০টি লাইভ প্রচার নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়। সামাজিক উন্নয়নের অংশ হিসেবে কৃষক ও পরিবারের সদস্যদের নিয়ে যথাক্রমে ১৪টি কৃষক সমাবেশ ও ২২টি ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তরুণ প্রজন্মের নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ১৪টি বিশেষ সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সোহেল মিয়া, তথ্য সহকারী ফিরুজুল হক এবং ঘোষক হানজালাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের এই কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন