এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের সঙ্গে ফজলুর রহমানের মতবিনিময়

ফন্ট সাইজ:

এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এতে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এনায়েত কবীর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুজ্জোহা এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। সংসদ সদস্য ফজলুর রহমান তার সংসদীয় এলাকার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামÑ তিনটি উপজেলারই কৃষক সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন উল্লেখ করে কৃষকদের সুরক্ষার জন্য প্রত্যেককে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

হাওরের খাল-বিল খনন এবং জলাবদ্ধতা নিরসনে করণীয় ও পদক্ষেপ গ্রহণসহ টেকসই কৃষি ব্যবস্থাপনার ওপর তিনি জোর দেন। এ ছাড়া, হাওরে নদীভাঙন রোধ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নসহ বিভিন উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে আলোকপাত করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন