রূপগঞ্জে স্কুল শিক্ষিকার উপর হামলার ঘটনায় মা-ছেলে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিক্ষিকাকে মারধরের ঘটনায় মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ মোগরাকুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-দক্ষিণ মোগরাকুল এলাকার অর্জুনের ছেলে অমিত ও তার স্ত্রী কনিকা উষা। পুলিশ জানায়, স্থানীয় রোজ বার্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস গত ৩ মে সন্ধ্যায় বাসা থেকে বের হলে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহত শিক্ষিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ওই শিক্ষিকার ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মা-ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন