ফেনীতে বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ফন্ট সাইজ:

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুর আলম (৪৫) ও তার ছেলে মো. নিরব (২৫)। আহত আফজাল মিঠু নিহত নুর আলমের ভাগিনা।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নুর আলম সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের সি-ম্যান সফিউল উল্যাহর বাড়ির নুরুল হুদার ছেলে। তিনি পেশায় ফেনী ডায়াবেটিক হাসপাতালের এম্বুলেন্স চালক ছিলেন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙ্গার তাকিয়া থেকে মোটরসাইকেলে করে ফেনীতে ফিরছিলেন আলম। এ সময় হাফেজিয়া এলাকায় পৌঁছালে পথে দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলম মারা যান। আহত ছেলে ও ভাগিনাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন