গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, অটোচালকদের বিক্ষোভ

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা, অটোচালকদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন উজারপাড়া এলাকায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের শরিফপুর এলাকায় ভাড়া বাসা থেকে অটোরিকশা চালাতেন নেত্রকোণার মদন থানার গোবিন্দশ্রী এলাকার আমির মিয়ার ছেলে শুভ (১৬)। সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে তিনি বাসা থেকে বের হন। মঙ্গলবার ভোরে স্থানীয় উজারপাড়া এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। অটোচালক আমিরকে হত্যার খবর ছড়িয়ে পড়লে অন্যান্য অটোচালকরা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা হত্যার বিচার ও ছিনতাই বন্ধের দাবি জানায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন