আওয়ামী লীগ সরকার আমদানিনির্ভর ব্যবস্থা চালু করেছিল: জ্বালানিমন্ত্রী

ফন্ট সাইজ:

১৭ বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা চালু করেছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে বড়পুকুরিয়ার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের এমপি এজেডএম রেজওয়ানুল হকসহ বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জ্বালানিমন্ত্রী বলেন, আমরা জনগণের সরকার, জনগণের যে সম্পদ আছে সে সম্পদটাকে আমরা আহরণ করতে চাই।

দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে, আমি বিদেশ থেকে কেন ইম্পোর্ট করবো? এজন্য বসেছিলাম। কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে এক সঙ্গে নিয়ে এসে, আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন