জামালপুরে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে কারাগারে গেলেন আওয়ামী লীগের চার নেতা

ফন্ট সাইজ:

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে তারা জামালপুর সদর জিআর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. শরিফুল হক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন- জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, মিন্টু ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামান পিন্টু। এ সময় আদালত চত্বরে আওয়ামী লীগের এসব নেতা জয় বাংলা স্লোগান দেন।

জানা যায়, মঙ্গলবার সকালে তারা জামালপুরের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন