ফেসবুকে পোস্ট দেয়ায় বিএমডিএ কর্মকর্তা বরখাস্ত

ফেসবুকে পোস্ট দেয়ায় বিএমডিএ কর্মকর্তা বরখাস্ত

ফন্ট সাইজ:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান এনডিসি (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন মো. সাব্বির রহমান। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষের প্রধান কার্যালয়ে আইটি শাখায় উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। বিএমডিএ সূত্রে জানা গেছে, মো. সাব্বির রহমান গত ১০ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশা আল্লাহ!” শিরোনামে একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং পরে বিএমডিএ চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়।

কর্তৃপক্ষের দাবি, ওই পোস্টের কারণে চেয়ারম্যানসহ বিএমডিএ’র ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় তাকে ‘অসদাচরণ’-এর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিএমডিএ চাকুরী বিধিমালা, এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, অনুযায়ী তার কর্মকান্ডকে দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মো. সাব্বির রহমান বলেন, সরকারি কর্মকর্তা হয়ে পোস্ট করায় কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদের সম্মান ক্ষুন্ন হয়েছে, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে। আমি এ বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা প্রদান করেছি। এখন দেখি তারা কী করে। তবে আমার এমন পোস্ট করা ঠিক হয়নি বলে জানান এ কর্মকর্তা।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন