ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার ৩

ফন্ট সাইজ:

ঝিনাইদহের মহেশপুরে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই নারীর ভাতিজা লিটনসহ আরও দুইজনকে। জব্দ করা হয়েছে দুটি মোটরসাইকেল।

সোমবার (১১ মে) রাতে মহেশপুর উপজেলার আলাদা আলাদ স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার জলিলপুর গ্রামে মৃত খলিলুর রহমানের ছেলে লিটন শেখ (৪০), একই গ্রামের আইয়ুব হোসেন খান’র ছেলে আমিনুর রহমান খান (২৪) ও আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মোস্তফা জামান ওরফে বরকত বিশ্বাস (৪৭)। আটক লিটন ওই নারীর ভাতিজা।

পুলিশ জানায়, সোমবার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের সেলিনা বেগম পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার জীববনগর থেকে এনজিওর ৬ লাখ টাকা নিয়ে লিটন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বিকাল ৪ টার দিকে মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের মথুরানগর গ্রামের দত্তনগর-জলিলপুর সড়কে পৌঁছালে দুইজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে সেলিনার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনার পর টাকা উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। রাস্তা সংলগ্ন বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি মোটরসাইকেল শনাক্ত করে পুলিশ।

সেই মোটরসাইকেলের সুত্র ধরেই প্রথমে আমিনুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আটক করা হয় লিটন ও বরকত বিশ্বাসকে। উদ্ধার করা হয় ৬ লাখ টাকা। মহেশপুর থানার ওসি মেহেদি হাসান বলেন-এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বাকি আসামীকেও দ্রুতই আটক অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা হলে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন