খুনের পর পলাতক ছিলেন ২৫ বছর, পরে গ্রেপ্তার

খুনের পর পলাতক ছিলেন ২৫ বছর, পরে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কালাম (৪৬) কে হত্যাকাণ্ডের দীর্ঘ ২৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর শাহজাহান এলাকা থেকে র‌্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। আসামি কালাম পাকুন্দিয়া উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান-২০০১ সালের সেপ্টেম্বর মাসে পাকুন্দিয়ার চরলক্ষীয়া গ্রামের সোহেল খুন হয়। হত্যাকাণ্ডের পর পরই কালাম আত্মগোপনে চলে যায়। পরে কালাম ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট, হবিগঞ্জসহ দেশের নানা এলাকায় পালিয়ে বেড়ায়। পরবর্তীতে ঢাকায় অবস্থান নেয়। এদিকে ওই হত্যাকাণ্ডের তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিলের পর ২০১০ সালের ২৪শে জুন মামলার রায় ঘোষণা করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রায়ে পলাতক কালামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক আসামি কালামকে ধরতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৩ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কিশোরগঞ্জে এনে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন