কে কোন দায়িত্ব পেলেন

কে কোন দায়িত্ব পেলেন

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রীসভা গঠিত হয়েছে। জাতীয় সংসদের দক্ষিণপ্লাজায় উন্মুক্ত প্রাঙ্গনে এবার প্রথম বারের মতো শপথ অনুষ্ঠান হয়। রাতে প্রধানমন্ত্রী নিয়োগ এবং বর্তমান উপদেষ্টা পরিষদের বিলুপ্তির প্রজ্ঞাপন জারি হয়েছে। নবনিযুক্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্ঠনের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মন্ত্রীদের দপ্তর নিশ্চিত করে যে চিঠি দেয়া হয়েছে সে অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। সালাহ উদ্দিন আহমদ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যু, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সামলাবেন। এছাড়া হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়), এজেড এম জাহিদ হোসেন (সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ড. খলিলুর রহমান, টেকনোক্র্যাট (পররাষ্ট্র মন্ত্রণালয়), আবদুল আওয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়), শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম মন্ত্রণালয়), মিজানুর রহমান মিনু (ভূমি মন্ত্রণালয়), নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি মন্ত্রণালয়), খন্দকার আবদুল মুক্তাদির (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়), আরিফুল হক চৌধুরী (প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), আমিনুর রশিদ (কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ ও খাদ্য মন্ত্রণালয়) আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (পানি সম্পদ মন্ত্রণালয়), আসাদুল হাবীব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়), জাকারিয়া তাহের সুমন (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়), দীপন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), আনম এহসানুল হক মিলন (শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়), সরদার সাখাওয়াত হোসেন বকুল (স্বাস্থ্য ও পরিবার কণ্যাল মন্ত্রণালয়), ফরিদ মাহবুব আনাম (ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়)।


২৪ প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন-

এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), মো. শরিফুল আলম (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়), শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র), সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, খাদ্য মন্ত্রণালয়), কায়সার কামাল (ভূমি মন্ত্রণালয়), ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ মন্ত্রণালয়), মো. আমিনুল হক (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), হাবিবুর রশিদ (সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়), মো. রাজীব আহসান (সড়ক পরিবহন, সেতু, রলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়), মো. আব্দুল বারী (জনপ্রশাসন মন্ত্রণালয়), মীর শাহে আলম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), জোনায়েদ সাকি (অর্থ ও পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়), ফারজানা শারমিন পুতুল (মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়), শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ বন, জলবায়ু, ধর্ম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), মো. নুরুল হক নুর (শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), ইয়াসের খান চৌধুরী (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়), এম ইকবাল হোসেইন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), এম এ মুহিত (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), আহম্মদ সোহেল মঞ্জুর (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়), ববি হাজ্জাজ (শিক্ষা, প্রাথমিক ও গশিক্ষা মন্ত্রণালয়), আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন