সুনামগঞ্জে নারীসহ তিন ডাকাত আটক

ফন্ট সাইজ:

সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাকাতির চেষ্টা করতে গিয়ে এক নারীসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশ। আটককৃতরা হলো- সুনামগঞ্জ সদর উপজেলার আরফিননগরের এনামুল হক বাদশা (৩৫), তেঘরিয়া পুকুরপাড়ের শামিনুর ইসলাম শিমুল (২০) এবং উত্তর আরফিননগরের নিকতারা বেগম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর এলাকার বাসিন্দা শহীদ মিয়া প্রতিদিনের ন্যায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার লালপুর ব্রিজের অদূরে নির্জন স্থানে পৌঁছালে একদল ডাকাত তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় স্থানীয় জনগণ ও ট্রাফিক সার্জেন্ট মনিরুল ইসলামের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাদের আটক করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক এনামুল হক বাদশার বিরুদ্ধে পূর্বে ১৮টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন