সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতের আঁধারে একই মালিকের ২টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ মেরেছে দুর্বৃত্তরা। রোববার রাতে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাঁড়িকোণা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মঈনুল ইসলাম বলেন, কয়েক মাস আগে বিভিন্নভাবে ঋণ নিয়ে আমি পুকুরে মাছ চাষ শুরু করি।
রোববার দিবাগত রাতে ২টি পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে পুকুরের সব মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তদন্তের মাধ্যমে প্রশসানের কাছে বিচারের দাবি জানাচ্ছি এবং অপরাধীদের আইনের মাধ্যমে শাস্তির চাই। সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ এমদাদ আহমেদ বলেন, আমরা চাই সঠিক তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
