খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’টি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার গুটুদিয়া ও টিয়া বুনিয়া এলাকায় জে সি ও এসবি ব্রিকসে অভিযানে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।
আদালত সূত্রে জানা যায়Ñ অভিযোগের ভিত্তিতে উপজেলা গুটুদিয়া জেসি ব্রিকসে অভিযান পরিচালনা করেন। এ সময় আদালত ভাটা পরিচালনার অনুমতিপত্রসহ পরিবেশের ছারপত্র দেখতে চাইলে কর্তৃপক্ষ দেখাতে ব্যর্থ হলে আদালত জেসি ব্রিকসকে ৪ লাখ টাকা। পরবর্তীতে উপজেলার টিয়া বুনিয়া এলাকায় এসবি ব্রিকসে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের কারণে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
