পোষা গরুর আঘাতে মালিকের মৃত্যু

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়ায় পোষা গরুর আঘাতে কালাম মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকালে মাঠ থেকে গরু আনতে যান কালাম। এ সময় সন্ধ্যা ঘনিয়ে আসায় গরুটি হঠাৎ অস্বাভাবিক ও আক্রমণাত্মক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি তাকে শিং দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী সালাতুন বেগম জানান, গরু নিয়ে তার স্বামী বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় চিকিৎসককে দেখালে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন