জামালপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফন্ট সাইজ:

বাংলাদেশে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেনÑ জামালপুর জেলা ফারিয়ার সভাপতি আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রাশেদুল ইসলাম চৌধুরী এবং জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সোহেল। এ সময় বক্তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সরকারকে দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন করার দাবি জানান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন