মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিমানমন্ত্রীর হুঁশিয়ারি

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিমানমন্ত্রীর হুঁশিয়ারি

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, মাদক ব্যবসা, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তারা যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। সন্ত্রাসী, মাদকব্যবসায়ী ও চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সোমবার দুপুরে মানিকগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ দমনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী, কিশোর গ্যাং এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য দেন কমিটির সদস্যরা।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মাসুম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম খান লোদী, জামায়াতের জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মহিলা নেত্রী সাবিবা হাবিব, এনসিপি’র জেলা সভাপতি আমিনুর ইসলাম প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন