ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফন্ট সাইজ:

২০১২ সালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে কিশোরগঞ্জে প্রতিষ্ঠা হয় ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আইআইইউবি)। কিন্তু দীর্ঘ ১৪ বছর ধরে প্রতিষ্ঠানটি জেলা শহরের নীলগঞ্জ রোড এলাকার অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছে। এ পরিস্থিতিতে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ক্লাস বর্জন করে অস্থায়ী ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়ে সেøাগান দেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভের ফলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বিশ্ববিদ্যালয় চালুর ২ বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী স্থাপনা করার বাধ্যবাধকতা থাকলেও কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ১৪ বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় বিশ্ববিদ্যালটি ইউজিসি’র নিম্নমানের র‌্যাঙ্কে রয়েছে। শিক্ষার্থীদের সনদ নিয়ে পেশাগত জীবনে ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাঈদ সুমন বলেন, স্থায়ী ক্যাম্পাস আমাদের ন্যায্য দাবি। অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস অনুমোদন করে শিক্ষার্থীদের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান বলেন, আমরা তিনদিন সময় নিয়েছি। জায়গা তো আমাদের আছেই। ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কথা বলে শিক্ষার্থীদের জানাবো।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন