শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

শার্শায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফন্ট সাইজ:

যশোরের শার্শা উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৩৮)।

পুলিশ জানায়, খাজুরা এলাকায় সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। অপর আরোহী তোজাম্মেল হোসেনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ওসি গোপাল কর্মকার বলেন, ‘নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন