সাংবাদিক গউছের শিশুপুত্র নোহান আর নেই

সাংবাদিক গউছের শিশুপুত্র নোহান আর নেই

ফন্ট সাইজ:

মানবজমিনের হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রতিনিধি এমএম গউছের শিশুপুত্র নোহান (৪) আর নেই। রোববার ভোর রাতে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে শিশুটি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর জানাজা শেষে নোহানের মরদেহ মাধবপুর উপজেলার জগদীপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, নোহান মস্তিষ্কের জটিলতা নিয়ে জন্ম গ্রহণ করে। দীর্ঘ চার বছরে তার মস্তিষ্কে বেশ কয়েকদফা অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গত এক মাস ধরে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিল নোহান। রোববার ভোর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করে সে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন