বনদস্যুদের মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ১৩ মৌয়াল

ফন্ট সাইজ:

সুন্দরবনের বনদস্যুদের কাছ থেকে মুক্তিপণ দিয়ে খুলনার কয়রার ১৩ মৌয়ালি বাড়ি ফিরেছেন। শনিবার বিকালে তারা বাড়ি আসেন। মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালরা হলেনÑ কয়রা উপজেলার কাটাখালী গ্রামের মৃত নওশের গাজীর দুই ছেলে মো. হারুন গাজী ও আঃ গফুর গাজী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব সরদারের ছেলে শহিদুল ইসলাম, হরিপদ সরকারের ছেলে পরিমল চন্দ্র সরকার, কাটাখালী গ্রামের মৃত সতীশ সরকারের ছেলে চরণ সরকার, মৃত শমসের গাজীর ছেলে মালিক গাজী, মৃত নওশের গাজীর ছেলে আফতাব আলী, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত হাজরা মণ্ডলের ছেলে খোকন মণ্ডল, মৃত বরদা কান্ত মণ্ডলের ছেলে মহানন্দ মণ্ডল, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস গাজীর ছেলে কালাম গাজী, মৃত মেসের গাজীর দুই ছেলে যথাক্রমে আলী গাজী ও খোদা বক্স গাজী, কাটাখালী গ্রামের মৃত দেলোয়ার হোসেন গাজীর ছেলে হান্নান গাজী।

মৌয়ালরা জানান, সুন্দরবনে মধু কাটতে বানিয়াখালী ফরেস্ট অফিস থেকে গত বৃহস্পতিবার পাস পারমিট নিয়ে সুন্দরবনে মধু কাটতে যায় এসব মৌয়ালিরা। ওইদিন বিকালে আনুমানিক ৫টার দিকে শিবসা নদীর পূর্ব পাশে কুমড়ুখালী খাল সংলগ্ন এলাকা থেকে মৌয়ালিদের আটক করে সুন্দরবনের দোলা ভাই বাহিনী। পরে সুন্দরবনের ভেতরে একটি খালে তাদের নিয়ে এক লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এ সময় দুই নৌকায় থাকা নগদে ৪২০০ হাজার টাকা নিয়ে নেয়। মৌয়ালিদের চাপ সৃষ্টি করে বাড়িতে তাদের দিয়ে ফোন করিয়ে বিকাশ খরচসহ ৩৬ হাজার ৭০০ টাকা নিয়ে শনিবার ভোর ৪টার দিকে তাদের ছেড়ে দেয়। মৌয়ালিদের নৌকায় থাকা সকল জিনিসপত্র নিয়ে নেয়। মৌয়ালিরা সুন্দরবন থেকে বানিয়াখালী ফরেস্ট অফিসে এসে আশ্রয় নেয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনাটি শুনেছি। মৌয়ালিদের সঙ্গে কথা হয়েছে। তারা থানায় আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন