চকরিয়া থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার চকরিয়া থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ মো. রিদুয়ান (৩৫), মো. খাইরুল ইসলাম বাবু (২৯), গিয়াস উদ্দিন, মো. এনাম, আব্দুল হামিদ, আলী আহম্মদ, মোজাম্মেল হক, আবদুল করিম, আনু বেগম, শওকত ইসলাম, মো. বেলাল, হারুনর রশিদ ও বেলাল।

চকরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন বলেন, এলাকায় অনলাইন জুয়া, সক্রিয় অপরাধ চক্র, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, চোর-ডাকাত, মৎস্য ঘের ও ঘোনা দখলসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন