সুনামগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে আঁখি (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আঁখি উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। রোববার বিকাল চারটার দিকে নলুয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকালে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনের খলায় শুকাতে দেয়া ধান গুছাতে যায় আঁখি। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ বজ্রপাতে নিহত ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
