খাল খননের মাধ্যমে কৃষক সমাজকে জাগিয়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের কৃষিকে জাগিয়ে তোলা হবে। পানি হচ্ছে জীবন, পানি না থাকলে কৃষি বাঁচবে না, তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে খাল খনন করে পানি জমিয়ে রাখা জরুরি। একদিকে খাল দিয়ে যেমন অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে, তেমনি খালে জমে থাকা পানি সময়মতো ব্যবহার করে কৃষক উপকৃত হবে।

রোববার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকায় বড় ভাগ দক্ষিণপাড়া সুইচগেট থেকে মিলন শেখের বাড়ি পর্যন্ত ৫৭০ মিটার দৈর্ঘ্যরে খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, শুধু খাল খনন করলেই চলবে না, প্রতিনিয়ত তা রক্ষণাবেক্ষণ করে মানুষের যাতে উপকারে লাগে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ সময় ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, বিএনপি’র সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন। খাল খনন করায় এলাকার কৃষক সমাজ উপকৃত হবে বলে মনে করেন স্থানীয়রা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন