স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক মার্কেটিং ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক মার্কেটিং ফেস্ট ৩.০ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

‘হেলদিয়ার ওয়ার্ল্ড থ্রু স্মার্টার মার্কেটিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০’। সম্প্রতি আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্যসেবা, বিপণন, ব্যবসা ও প্রযুক্তিখাতের তিন শতাধিক পেশাজীবী অংশ নেন।

ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম টি-এর পৃষ্ঠপোষকতায় এবং নেসলে পুষ্টি গ্রো প্লাস ও খাস ফুড-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ৩৮ জন বক্তা অংশ নেন। তারা বলেন, বাংলাদেশে স্বাস্থ্যখাতে বর্তমানে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটছে। স্বাস্থ্য এখন আর শুধু চিকিৎসাগত প্রয়োজন নয়; বরং সচেতনতা ও আধুনিক মার্কেটিং কৌশলের মাধ্যমে এটি একটি জীবনধারায় পরিণত হয়েছে।

অনুষ্ঠানের বিভিন্ন সেশনে বক্তারা পরিবর্তনশীল ভোক্তা আচরণ, ওয়েলনেস মার্কেটের সম্ভাবনা, দায়িত্বশীল বার্তা প্রচার এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। ‘মার্কেট এক্সপ্লোরেশন’, ‘উইনিং দ্য ওয়েলনেস মার্কেট’ ও ‘এজেন্সি ইন্টারঅ্যাকশন’ শীর্ষক সেশনগুলোতে বক্তব্য দেন মারিলিন আহমেদ, আন্দালিব মাহমুদ, মো. আসাদুল ইসলাম শুভ, শাজিয়া ওমর, জামিল রহমান, নাবিলা নওরিন, কিঙ্কর আহসান ও নুদরাত নাওয়ারসহ অনেকে।

অনুষ্ঠানের এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফতি ইসলামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের সিইও মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির পাশাপাশি আস্থা ও কার্যকর কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া বিভিন্ন সেশনে পুষ্টি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ডিজিটাল কানেক্টেড কেয়ার, নিরাপদ খাদ্য, মানসিক শক্তি, শৃঙ্খলা ও জীবনযাত্রার ভারসাম্য নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ‘বিজনেস ব্রিলিয়ান্স’ ম্যাগাজিনের নবম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় এবং ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ কমিউনিটির অ্যাডমিন শাহরিয়ার জামানকে বিশেষ সম্মাননা দেয়া হয়। প্রিমিয়াম নেটওয়ার্কিং ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন