গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে বাগচালা এলাকায় ১০-১২ জনের সংঘবদ্ধ গরু চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পিটুনি দেয়। পরে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।’

Sakhawat
১ মাস আগেপিটিয়ে হত্যা নিঃসন্দেহে অনৈতিক ও আইনবহির্ভূত। তবে সাম্প্রতিক সময়ে যেভাবে অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে ট্রাকভর্তি গরু ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, তা গভীর উদ্বেগের বিষয়। একে সাধারণ চুরি না বলে ছিনতাই বলাই অধিক যথাযথ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এগুলো দমনে এ ছাড়া কার্যকর ব্যবস্থা প্রায় অনুপস্থিত বলেই মনে হচ্ছে।