হত্যাসহ ৫ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রায় আজ

ফন্ট সাইজ:

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রসঙ্গে রায়ের জন্য আজ রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। গত ৭ই মে হত্যাসহ পৃথক ৫টি মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য ১০ই মে দিন ধার্য করেন।

এদিন আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। গত বছরের ১লা সেপ্টেম্বর তার জামিন প্রশ্নে রুল দেন হাইকোর্ট। উল্লেখ্য, ২০২৪ সালের ৩১শে অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন।

ওই মামলায় একই বছরের ২৫শে নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬শে নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০শে এপ্রিল হাইকোর্টে জামিন মঞ্জুরের পর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে এই ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।





ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন