প্রায় দুই যুগ আগে ‘কাল হো না হো’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সাইফ আলি খান। সেই জনপ্রিয় জুটি এবার আবারো এক হচ্ছেন নতুন প্রজেক্ট ‘কর্তব্য’ নিয়ে। তবে এবার দুইজনকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র ব্যানারে নির্মিত হয়েছে ক্রাইম ড্রামা ‘কর্তব্য’। এতে অভিনয় করেছেন সাইফ আর প্রযোজকের ভূমিকায় শাহরুখ। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। আগামী ১৫ই মে নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কর্তব্য’।
একসঙ্গে শাহরুখ-সাইফ
বিনোদন ডেস্ক
১০ মে (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
