জগন্নাথপুরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাত এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের এক ডোবার পাশ থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নাদামপুর গ্রামের পতিত জমির এক ডোবার পাশে ওই নারীর বিবস্ত্র ক্ষতবিক্ষত মৃত দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এক স্কুল শিক্ষক জামাল উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে বিষয়টি জানান।

এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা ওই নারীর মৃতদেহের বাম পায়ে ও ডান হাতের বেশ কিছু অংশ ক্ষতবিক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; শিয়াল বা কুকুরের দ্বারা এ ক্ষত হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে; ওই নারী মানসিক ভারসাম্যহীন (পাগলি) ছিলেন। তাহার নাম পরিচয় কারও জানা নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন