আন্তর্জাতিক সেবামূলক সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৭ এর অন্যতম শাখা ‘এপেক্স ক্লাব অব বগুড়া’র ২০২৬ বর্ষের জন্য নতুন কমিটির ৪৫তম অভিষেক (চেঞ্জওভার সেরিমনি) ও প্রশিক্ষণ কর্মশালা (স্কুলিং) সম্পন্ন হয়েছে। শনিবার শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। সুনাগরিক তৈরির পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও কম সৌভাগ্যবান মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার নিয়ে এই নতুন যাত্রা শুরু হলো। ২০২৬ বর্ষের জন্য নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এপেক্সিয়ান এডভোকেট নূরুল ইসলাম আকন্দ।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. গোলাম কিবরিয়া, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান শহিদুল ইসলাম পাঠান, আইপিপি অ্যান্ড এক্সপ্যানশন ডিরেক্টর এপেক্সিয়ান মো. আলী হাসান সুফল, সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্সিয়ান এডভোকেট মো. সাইফুদ্দিন (সাইফুল), ট্রেজারার এপেক্সিয়ান আরিফুর রহমান জুয়েল, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. মহররম আলী, মেম্বারশিপ অ্যান্ড অ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান কোহিনুর খানম, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান মো. রাইসুল ফেরদৌস রাহুল, পাবলিক স্পিকিং অ্যান্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান ওমর ফারুক (প্রতীক ওমর) এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস এপেক্সিয়ান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৭ এর ডিস্ট্রিক্ট গভর্নর (ডিজি) এপেক্সিয়ান জি এম কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ডা. এ এইচ এম মশিউর রহমান।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে, এপেক্স ক্লাব মানবিক সেবা এবং সুনাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দীর্ঘকাল ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নতুন কমিটিকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আইএনএসডি এপেক্সিয়ান শাহারুল ইসলাম টিটু, জেলা-৭ এর সেক্রেটারি এপেক্সিয়ান আসাদুজ্জামান উল্লাস, পিডিজি-৭ এপেক্সিয়ান রফিকুল ইসলাম এবং এপেক্সিয়ান এডভোকেট গোলাম মোস্তফা জিয়ন। এ ছাড়াও উপস্থিত ছিলেন- লাইফ মেম্বার বীর মুক্তিযোদ্ধা এপেক্সিয়ান এ কে এম রাজিউল্লাহ এবং মো. ইনামুল হক রঞ্জু।
বগুড়া ক্লাবের অতীত সভাপতিদের মধ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন- এপেক্সিয়ান এডভোকেট সুফিয়া বেগম কোহিনূর, মো. শফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আহসান হাবীব সেলিম ও মো. রেজাউল করিম। অনুষ্ঠানে কুড়িগ্রাম ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মশিউর রহমান এবং ডা. ইব্রাহিম খলিলুল্লাহও উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ক্লাব পরিচালনা এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে। এতে জেলা-৭ এর অন্তর্ভুক্ত বিভিন্ন জেলা সংগঠনের এপেক্সিয়ানরা অংশগ্রহণ করেন।
