ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। উপনেতা হচ্ছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ করা হয়েছে। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এছাড়া সংসদের বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধীদলীয় হুইপের দায়িত্ব পালন করবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
বিরোধী দলের সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। শিগগিরই ১১-দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৭ঃ৫২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
