সোনাইমুড়ীতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

সোনাইমুড়ীতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

ফন্ট সাইজ:

নোয়াখালীর সোনাইমুড়ীতে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। শুক্রবার সকাল ১০টার দিকে শিমুলিয়া-গজারিয়া খাল খননের মাধ্যমে খনন কর্মসূচি শুরু করা হয়। এ সময় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষকরা উপকৃত হবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। জনগণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুবউদ্দিন সানি।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- পৌরসভা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজাউল রাব্বি মাহবুব, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, পৌরসভা যুবদলের সদস্য সচিব তাজু ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফা মিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম এবং পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সজীব উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারা খাল খনন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা কমবে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন