উরি র‌্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাস্তব প্রয়োগে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) র‌্যাঙ্কিং ২০২৬- এর ‘অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর (ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট-ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি)’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ৫০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও স্থান করে নিয়েছে গাকৃবি। বৈশ্বিক এ তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪৭০তম।

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গাকৃবিই একমাত্র বিশ্ববিদ্যালয় যা এ অনবদ্য স্বীকৃতি অর্জন করেছে। গত ৭ই মে তারিখে উরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। বিশ্বের উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের জন্য মোট ২৪টি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। প্রতিটি ক্যাটাগরি মূল্যায়ন করা হয় ‘উদ্ভাবনী ধারণা, বাস্তবায়নের সক্ষমতা এবং বাস্তব প্রভাব’- এ তিনটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে। তবে আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবি’র এই ধারাবাহিক সাফল্য নতুন নয়।

র‌্যাঙ্কিং বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজকের এই অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের সম্ভাবনারও এক উজ্জ্বল প্রতিচ্ছবি। গবেষণাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে দেশের উন্নয়ন ও বৈশ্বিক সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন