সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে জেলে আটক

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে জেলে আটক

ফন্ট সাইজ:

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ স্টেশন ও বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলেকে আটক করেছে। এ সময় তার নিকট থেকে নৌকা, অবৈধ জালসহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। আটক জেলে মফিজুল ইসলাম (৪৫) কয়রা উপজেলা উত্তর মদিনাবাদ গ্রামের বাসিন্দা। শুক্রবার ভোর ৫টার দিকে সুন্দরবনের মুচিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন- এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন