অস্ট্রেলিয়ার সিডনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২০ বছর বয়সী মোহাম্মদ কাশিফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ কাশিফ দক্ষিণ-পশ্চিম সিডনির কাসুলা এলাকার বাসিন্দা পাকিস্তানি নাজিম আহমেদের পুত্র। নিহত কাশিফ একজন তরুণ ক্রিকেটার হিসেবে স্থানীয় ক্লাবে খেলতেন। এবং সে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল।
গত বুধবার মোহাম্মদ কাশিফ যাত্রী হিসেবে থাকা একটি নীল অডি গাড়ি চলতি অবস্থায় রাস্তা থেকে ছিটকে সিডনির দক্ষিণে রয়্যাল ন্যাশনাল পার্কের অডলি বাঁধের পানিতে ডুবে যায়। গাড়িটি পানিতে ডুবে যাওয়ার পর ২০ বছর বয়সী চালক ডুবন্ত গাড়ি থেকে বেরিয়ে সাঁতরে উপরে উঠে আসে। নিহত কাশিফ গাড়ির যাত্রীর আসন থেকে বের হতে পারেননি। কয়েক ঘণ্টা পর পুলিশ, ডুবুরিরা পানি থেকে কাশিফের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে পুলিশ ডুবুরিরা গাড়িটি এবং কাশিফের মরদেহ উদ্ধার করে। পানিতে ছিটকে পড়া অডি গাড়িটি অন্য একটি মার্সিডিজ গাড়ির সাথে রেসিং করছিল বলে ধারণা করা হচ্ছে। ২০ বছর বয়সী অডি গাড়ির চালক বেরিয়ে আসতে সক্ষম হলেও কাশিফ ভেতরে আটকা পড়েন। অডি গাড়িটির ২০ বছর বয়সী চালককে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে, অবহেলা জনিতভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। মার্সিডিজ গাড়ির ১৮ বছর বয়সী দ্বিতীয় চালককেও স্থগিত লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
নিহত কাশিফের বন্ধু আদিল আব্বাস ৭নিউজকে বলেন, কাশিফ খুব প্রাণবন্ত, সবসময় হাসিখুশি এবং উৎফুল্ল একজন ছেলে ছিল। তার মৃত্যুতে আমরা সবাই হতবাক। গোফান্ডমি তহবিল সংগ্রহের মাধ্যমে পারিবারিক বন্ধুরা জানান, কাশিফ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং সে তার বাবা-মা ও দুই ছোট বোনকে সাহায্য করার জন্য কাজ করত।
তারা আরো বলেন, কাশিফ তার পরিবারকে সাহায্য করার জন্য অক্লান্ত পরিশ্রম করত। ২০২২ এবং ২০২৩ সালে কাশিফ ফেয়ারফিল্ড লিভারপুল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আবেগগত ও আর্থিকভাবে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। এই প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার তার ক্রীড়াঙ্গনে একজন প্রতিভাবান ফাস্ট বোলার এবং বন্ধু হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। সিডনির বিভিন্ন ক্রিকেট ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত কাশিফের মৃত্যুতে শোক ও শ্রদ্ধাশীল জানিয়েছে। সিডনি মাউন্ট প্রিচার্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এই ক্ষতিকে আকস্মিক এবং মর্মান্তিক বলে বর্ণনা করেছে।

MD HUSAIN AHMED
১ মাস আগেপাকিস্তান থেকে সেখানে কেন?