মিরপুর টেস্ট শেষ বাবর আজমের

মিরপুর টেস্ট শেষ বাবর আজমের

ফন্ট সাইজ:

আগামীকাল মিরপুরে শুরু বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজ। এর আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেলো সফরকারীরা। বাঁ হাঁটুর চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি তাদের বিবৃতিতে বলে, ‘বাঁ হাঁটুতে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বাবরকে যাবে না। বর্তমানে দলের মেডিকেল প্যানেল তার অবস্থা পর্যবেক্ষণ করছে। তার ফিটনেস নিয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।’

সম্প্রতি দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) একাদশ আসরে পেশোয়ার জালমির হয়ে ১১ ইনিংসে ৫৪৪ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।

আগামীকাল সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। আগামী ১৬ই মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন