মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার করে শিশুখাদ্য তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার করে শিশুখাদ্য তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

ফন্ট সাইজ:

যশোরের শার্শায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন রঙ ব্যবহার করে তৈরি শিশুখাদ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ঝুঁকিপূর্ণ শিশুখাদ্য জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাভারণ বাজারের ব্যবসায়ী বিসমিল্লাহ স্টোরের মালিক বিল্লাল হোসেনকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিল্লাল ঠিকানাবিহীন একটি কারখানায় তৈরি এসব খাদ্যপণ্য বিভিন্ন দোকানে সরবরাহ করছিল। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় এবং অনুমোদনহীন কেমিক্যাল ও রঙ ব্যবহারের অভিযোগে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান ও পুলিশ উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন