জামালপুরে ৫ লিটারে আধা লিটার তেল কম

ফন্ট সাইজ:

জামালপুরে পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেয়ার অভিযোগে রোকেয়া ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে প্রতি ৫ লিটার পেট্রোলে ৫২৬ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার অকটেনে ৫২০ মিলিলিটার কম দেয়া হচ্ছিল।

এ সময়ে তেল পরিমাপক যন্ত্রে কারসাজির প্রমাণ পাওয়ায় ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, পরিমাপে কম তেল দেয়ার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন